শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অটোরিকশা-নছিমন সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নছিমনের সংঘর্ষে মোহাম্মদ শাকিল (২০) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছে।

রোববার ( ৭ এপ্রিল ) দুপুর সাড়ে ১২টায় ভুজপুর কাজিরহাট বাজারের ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ ভোলার চরফ্যাশন থানার জাহানপুর ইউনিয়নের মো. নাছিরের ছেলে ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

আহতরা হলেন- ইসমু আক্তার ( ৩৫ ), রাইসা মণি ( ৬ )। এরা সম্পর্কে মা ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সদরমুখী অটোরিকশার সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ মোহাম্মদ শাকিল নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক হাফেজ নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ