শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ঈদ-বৈশাখে বাজানো যাবে না সাউন্ড বক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আতশবাজি ফোটানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। পাশাপাশি উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। 

গতকাল সোমবার (৮ এপ্রিল) বিকেলে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাউন্ডবক্স/ডেক্সসেট বাজানো এবং পটকা/আতশবাজি ফোটানো ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এর আগের ঈদগুলোতেও ফরিদপুরে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এবার ঈদ ও পহেলা বৈশাখ কাছাকাছি সময়ের ব্যবধানে হওয়ায় পহেলা বৈশাখেও এসব কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকতে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ