শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কুরআনের হাফেজকে গণসংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কুরআনের হাফিজকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং ইসলামী যুব সমাজের আয়োজনে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পিছনে ফেলে ১ম স্থান অর্জনকারী বালক বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ, বাংলাদেশের টিভি চ্যানেল নিউজ ২৪ এর রমজান মাসজুরে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নুর ও জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ তানযীমুল ইসলাম রিয়াদকে গণসংবর্ধনা দেয়া হয়।

ইসলামী যুব সমাজ বানিয়াচংয়ের সভাপতি মুফতি নাসির উদ্দিন সৌরভের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ,

বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রিয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অতিথিবৃন্দের পক্ষ থেকে কোরআনের পাখিদের নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ