বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার মুরাদনগরে শিল্পী আক্তার (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূকে উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম জাগো নিউজকে বলেন, ১০ মাস আগে পারিবারিকভাবে গিয়াস উদ্দিনের সঙ্গে শিল্পীর বিয়ে হয়। সে চার মাসের গর্ভবতী। বিয়ের একমাস পর বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য গিয়াস উদ্দিন তাকে মারধর করতো। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে হত্যা করবে তাহলে তার সংসারে দিতাম না।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ