শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সিলেটে ফের স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তীব্র গরম আর সারাদেশে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। পরে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।

গত কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবারের বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ট মানুষ ফিরে পেয়েছেন শান্তি।

সিলেট শহরতলীর চাতলীবন্দ গ্রামের বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, ‘সারাদেশ যখন তাপপ্রবাহে পুড়ছে তখন প্রতিদিনই কোনো না কোনো সময় সিলেটে বৃষ্টি হচ্ছে। গরমের উত্তাপ কিছুটা কম রয়েছে সিলেটে। এটি আল্লাহর অনন্য নিয়ামত।’

মেজর টিলা এলাকার বাসিন্দা শুয়াইবুল ইসলাম বলেন, ‘সিলেটে গরম টের পাওয়া যাচ্ছে না। এর কারণ এখানে বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন তপ্ত রোদের পর বিকেলের বৃষ্টি মনে প্রশান্তি এনে দিয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো সজিব হোসাইন বলেন, ‘মঙ্গলবার বিকেলে ৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর আরো বৃষ্টি হয়েছে। সেটি পরে কাউন্ট হবে।’ 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ