শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তীব্র গরমে পথচারীদের মাঝে জামিয়া রশীদিয়া ঢাকার ঠাণ্ডা শরবত বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান আবহাওয়া সম্পর্কে সকলেই অবগত তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে এক ভয়াবহ পরিস্থিতি। হিট স্ট্রোকে নানা জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

শহর-নগর- গ্রাম, অফিস-বাসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান- তাপদাহে যেনো সবখানেই প্রাণ ওষ্ঠাগত। স্বাধীনতার পর এবারই একটানা সবচেয়ে লম্বা তাপপ্রবাহ দেখছে এ দেশের মানুষ। 

এই তীব্র গরমে শ্রমজীবী, কর্মজীবি পথচারী মানুষদের সেবায় সাধ্যানুসারে ঢাকার উত্তর যাত্রাবাড়ী কাজলার পাড়ে অবস্থিত জামিয়া রশীদিয়া ঢাকার পক্ষ থেকে হাজারো জনসাধারণের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২ মে) কাজলা মেইন রোডে বেলা ১১টার দিকে সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করা হয়।

শরবত বিতরণকালীন সময়ে উপস্থিত ছিলেন জামিয়ার আমীনুত তালীম মাওলানা রশিদ আহমাদ তকী সহ জামিয়ার শিক্ষকদের মধ্য থেকে মাওলানা জামিল সিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান আল হাদী, মাওলানা আজহার উদ্দীন, মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ