শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নেত্রকোণার মদন থানায় ভুয়া ডাক্তার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার স্বদেশ ডায়গনস্টিক সেন্টার থেকে ডাক্তার সাধন কুমার মন্ডল নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটকৃত ভুয়া ডাক্তারের পরিচয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শমসের চন্দ্র দাস এর ছেলে সংখর চন্দ্র দাস।

ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল গত ৭ মার্চ ২০২৪ মদন উপজেলার পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে সাধন কুমার মন্ডল পরিচয়ে রোগী দেখে আসছেন।

স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল সে ৩৩৫ জন রোগীর চিকিৎসা করেছেন বলে জানা যায়।

আজ শনিবার (৪ মে ২০২৪) দুপুরে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার রয়েছেন, যিনি নিজেকে মা ,শিশু, চর্ম,ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ডাক্তারি সেবা দিয়ে আসছেন এবং রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন।

শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডলকে আটক করা হয়। আটকৃত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মদন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় মদন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার তায়েফ হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ