শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফরিদপুরে বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বজ্রাঘাতে মাদরাসার ২১ ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনা তুল উলুম মাদরাসায় ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাই ওই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র। 

হাসপাতালে ভর্তিরা হলেন- হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ, বায়েজিদ।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। হঠাৎ মাদরাসার মাঠে বিকট শব্দে বজ্রাঘাত হলে ভয় আর আতঙ্কে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ