শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথবাহিনীর অভিযানে ‘কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন।

এসময় তল্লাশি অভিযান চালিয়ে ৩টি একে-২২ রাইফেল ১টি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা, মোবাইল ফোন ও ওয়াকিটকি সেট জব্দ করা হয়। এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা ‘কেএনএ’ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাঙ্কার ও পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করে দেয়। 

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার ৭ সকালে রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক সংলগ্ন দার্জিলিং পাড়া ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এসময় ‘কেএনএ’ সন্ত্রাসীরা টহল দল লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দেয়। এতে ‘কেএনএ’ এর এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য বা নিহতের নাম ও পরিচয় সম্পর্কে তিনি কোন তথ্য জানাতে সম্মত হননি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ