শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

খাগড়াছড়ি কওমি মাদরাসা-ওলামা ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১২মে) সকাল ১১ টায় মাটিরাঙ্গা ১০ নাম্বার দারুল উলুম মাদরাসায় মাওলানা রুহুল আমিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মাওলানা ওসমান গনির সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় খাগড়াছড়ির ৯ টি উপজেলার বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি পুনর্গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রম বেগবান ও সুষ্ঠভাবে আঞ্জাম দেওয়ার লক্ষ্যে ১০ সদস্য বিশিষ্ট (মজলিসে খাছ) নীতি নির্ধারণী কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি মাওলানা কারী ওসমান গনি, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিছবাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সহ সভাপতি মাওলানা ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ কারী মুহাম্মদ নাছির উদ্দীন ও প্রচার প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ।

পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ