শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ফরিদপুরের নগরকান্দায় শ্রমজীবী মানুষের মাঝে ছাতা, গেন্জি ও গামছা বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রকাশনের আয়োজনে শ্রমজীবী ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলার নগরকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ)।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ্,  পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় শতাধিক শ্রমজীবী ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে ছাতা, গেঞ্জি ও গামছা বিতরণ করে উপজেলা প্রশাসন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ