শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় অধ্যাপকসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যশোরের শার্শায় পণ্য বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারন ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই ভোরে নিকটস্থ একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।

নিহতরা হলেন শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজীর ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলী বক্স (৬৫)। তারা দুজনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান, নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রাস্তার পাস দিয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ