শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আগামীকাল আড়াই ঘণ্টা বন্ধ থাকবে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু ট্রেন রুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উত্তরবঙ্গে যাতায়াতের জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু ট্রেন রুট আড়াই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগামীকাল শনিবার সকালের দিকে ওই আড়াই ঘণ্টা সময়ের ট্রেন চলাচল রুটটিতে বন্ধ থাকবে। 

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের গত ৫ জুন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ’ প্রকল্পের অনুমোদিত ট্র্যাক সুইচিং প্ল্যান অনুযায়ী বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নতুন নির্মিত লাইন-২ এর সঙ্গে মেইন লাইনের সংযোগ প্রদান করা হবে। এর জন্য ৮ জুন সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেন পার হওয়ার পর ২ ঘণ্টা ৩০ মিনিট অপারেশনাল ব্লকের অনুমোদন প্রদান করা হলো।

উল্লিখিত সময়ে যাতে কোনো ধরনের অপারেশনাল জটিলতা সৃষ্টি না হয় তা তদারকির জন্য প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন; সহকারী প্রকৌশল (জয়দেবপুর) ও সহকারী পরিবহন কর্মকর্তা (পাকশী) মনিটরিং করবেন এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব ও টাঙ্গাইল স্টেশন স্টেশন মাস্টার সার্বক্ষণিক পাকশী কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ