শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পাবনায় পাঁচ কবর থেকে ‘মরদেহ’ চুরির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনা প্রতিনিধি : পাবনা সুজানগর উপজেলার চিনাখরা গোরস্থানে পাঁচটি কবর থেকে ‘মরদেহ’ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

শনিবার ওই গোরস্থানে গিয়ে দেখা যায়, সেখানকার পাঁচটি কবরের মাটি খোঁড়া হয়েছে। এলাকার অনেক নারী-পুরুষ এই ঘটনা দেখতে এসে ভিড় করেছেন।

এই গোরস্থানে মায়ের ‘মরদেহ’ হারানো এরশাদ বলেন, ‘দুপুরে জানতে পারি, আমার মায়ের কবর খোঁড়া হয়েছে, তাই দেখতে এসেছি। এটা একটা মহাপাপ, আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গোরস্থান কমিটির সভাপতি বলেন, আমি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবগত করেছি। এ নিয়ে তদন্ত চলছে।

এদিকে মরদেহ বা কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোট পাঁচটি কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ