শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মদিনাতুল উলূম মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ (হবিগঞ্জ জেলা প্রতিনিধ) :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় কৃতিত্ব অর্জন করায় মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ ১৩ জুন,বৃহস্পতিবার, মাদরাসার মিলনায়তনে শায়খ মাওলানা ইমদাদুল্লার সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 
 
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জামিয়া ইমামবাড়ীর শায়খুল হাদীস মাওলানা ইমাদ উদ্দীন সাহেব, এছাড়া আরো বক্তব্য দেন মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা রুহুল আমীন, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফখরুদ্দীন আহমদ মাওলানা সফর আলী প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা শফি আহমদ, আলহাজ্ব মশিউর রহমান চৌধুরী ,মো. সুমন আহমদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, মো. আবীদ আলী, মো.এহসান আহমদ চৌধুরীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা মাদরাসার পরিচালনা ও রেজাল্ট নিয়ে ভূয়সী প্রশংসা করেন, বক্তারা বলেন জেলাজুড়ে অসংখ্য মহিলা মাদরাসা রয়েছে তাদের অন্যতম 'মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানা'।

এসময় উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ হাতে তুলে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ