শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হবিগঞ্জে ওয়াফার উদ্যোগে দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুর রউফ আশরাফ ||

সুলতান মাহমুদপুর জামে মসজিদ সুলতান মাহমুদপুর, দক্ষিণপাড়া, হবিগঞ্জে ওয়াফার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকাল ৩টা থেকে মাওলানা মুহাম্মদ তাফাজ্জুল হক ও মাওলানা আবু বকর ব্যবস্থাপনায়, মাওলানা বুরহান আইয়ুব-এর সঞ্চালনায় উক্ত দাওয়াহ বিষয়ক কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

বাদ আসর মাওলানা নাজমুল হুদা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কনফারেন্স শুরু হয়।

কনফারেন্স আলোচনা করেন, মুফতী সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহ, বিভাগীয় প্রধান, দা'ওয়াহ ওয়াল ইরশাদ, দারুল উলুম হাটহাজারী, মুফতী আইনুল হক কাসেমী হাফিযাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, ঢাকা, মাওলানা আনাস চৌধুরী, শিক্ষক,দারুল ইরশাদ ওয়াদ দা'ওয়াহ আল ইসলামিয়া,মাওলানা সাবের চৌধুরী প্রমুখ। 

জেলার সর্বস্থরের উলামায়েকেরাম, বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত থাকেন। 

উল্লেখ্য, ওয়াফা, হবিগঞ্জের তরুণ উলামায়ে কেরামের একটি দীনি সার্কেল। যেখানে স্কুল এবং কলেজ পড়ুয়াদেরও সরব উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞ উলামায়ে কেরামের তত্বাবধানে ওয়াফার কার্যক্রম চলে আসছে। ‘খিদমাহ, দা'ওয়াহ, তাযকিয়াহ’ হচ্ছে তাদের লক্ষ্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ