শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বগুড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বগুড়ায় বাসের সাথে কাভার্ডভ্যানের সরাসরি সংঘর্ষ

বগুড়ায় বাসের সাথে কাভার্ডভ্যানের সরাসরি সংঘর্ষে চালকসহ চারজনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৭জন।

আজ মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয়, সিরাজগঞ্জের কাজীপুরের জামাল হোসেন , শামীম হোসেন ও অজ্ঞাতপরিচয় এক নারী। নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিলাদুন্নবী ।

তিনি জানান, মঙ্গলবার ভোর রাত চারটার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে একজন মারা যান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়।

মিলাদুন্নবী আরও জানান, দুর্ঘটনায় মারা যাওয়া চারজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে ৮ জনের আহতের মধ্যে আরও একজন মারা যান। বাকি ৭ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ