শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, আটক সজীব হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।  

তিনি উপজেলার থানার বান্দুরা ইউনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদারের ছেলে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে সজীব ভারত যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বিজিবির জিজ্ঞাসাবাদ সম্পর্কে সজীব হালদার বলেন, ‘আমি একটি কসমেটিকসের দোকানে চাকরি করি। চিকিৎসার জন্য ভারত যাচ্ছি।’ পরে তার মোবাইল ফোন দেখে বিজিবি নিশ্চিত হন তিনি বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ