শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন খাগড়াছড়ির সুপ্রদীপ চাকমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সুপ্রদীপ চাকমা

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।

সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন।

২০২৩ সালের ২৪ জুলাই রাষ্ট্রপতির আদশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেন।

এ ব্যাপারে সুপ্রদীপ চাকমা গণমাধ্যমকে বলেন, আমি তো জানিই না। আমি জানলে তো আমি ওখানেই থাকতাম। ওখানে থাকতে পারলে আমি খুব খুশি হতাম। ৫ তারিখের এই বিপ্লব ঘটানোর প্রয়োজন ছিলো। আবু সাইদের হত্যাকাণ্ডের ভিডিও আমি বহুবার দেখেছি। এভাবে যে মানুষ মারা যায় তা অকল্পনীয়।

আমি ড. মুহম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি এই দায়িত্বটা নিয়েছেন। আমাকে এই সিলেকশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের বার্তাগুলো আমি পৌঁছে দেবো। এখানে একটা এগ্রিমেন্ট হয়েছে। ওই এগ্রিমেন্ট সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ