শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অব্যাহতি চেয়েছেন চবি উপাচার্য, পদত্যাগ দুই উপ-উপাচার্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা এবং আন্দোলনের মুখে অব্যাহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের। পদত্যাগ পত্র জমা দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে। সাথে আরেক উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১১ আগস্ট) উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্রটি মেইলে জমা দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, রবিবার রাতে তিনি (ড. মো. আবু তাহের) পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন। এর আগে অব্যাহতি চেয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন। 

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চবি  উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগ না করায় রবিবার উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অপরদিকে দুই উপ উপাচার্যও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদত্যাগ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ