শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ভারতীয় পুলিশ সদস্য এসএসআই পিজন সেলভারাজ (মাঝে)

মাসুম পারভেজ শাকিল
মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় ভারতীয় এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। গ্রেফতারকৃত পুলিশ সদস্যের নাম পিজন সেলভারাজ (৫২)। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। তিনি ভারতীয় পুলিশে এসএসআই হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কিভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২২ মার্চ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত হতে জামিনপ্রাপ্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে থাকে।

গত ১৩ আগস্ট সন্ধ্যার দিকে বাংলাদেশ থেকে ভারতে পালানোর চেষ্টাকালে মহেশপুর বিজিবি তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মহেশপুর থানায় ভারতীয় পুলিশের এসএসআই পিজন সেলভারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে ভারতীয় পুলিশের এসএসআই পিজন সেলভারাজ কিভাবে বাংলাদেশে প্রবেশ করলেন নাকি তিনি সেদেশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছিলে তা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে অনেকেই মনে করেন। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল বুধবার দুপুরে জানান, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা নিস্পিত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে ওসি জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ