শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বানিয়াচংয়ে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আবদুর রউফ আশরাফ ||

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরুধের জের ধরে স্বামীকে না পেয়ে মিনারা বেগম (৪৫) নামের ৩ সন্তানের জননীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহত মিনারা উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাবিবুর রহমান কনাই মিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার (১১ আগস্ট) রাত ১ টায় নিহতের বসত ঘরে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে মরদেহ নিয়ে বানিয়াচং সেনাক্যাম্পে এসে গণমাধ্যমকে এ তথ্য জানান নিহতের স্বামী কনাই মিয়া।

সূত্র জানায়, দৌলতপুর গ্রামের  টেনু মিয়া, জিলাই মিয়া, হারুন মিয়া, আনোয়ার মিয়ার সাথে কনাই মিয়ার ছোটভাইয়ের টাকা পাওনা নিয়ে বিরুধ চলছিল। এর জের ধরে রোববার সকালে গ্রামের বাজারের একটি দোকানে কনাই মিয়াকে আটক করে রাখেন প্রতিপক্ষের লোকজন। পরে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কনাইকে উদ্ধার করেন। এসময় কনাইকে ২৪ ঘন্টার মধ্যে হত্যার হুমকি দেয় তারা।

রাতে ঘুমানোর সময় স্ত্রী মিনারা কৌশল করে স্বামীকে অন্যকক্ষে সরিয়ে রাখেন। রাত ১ ঘটিকায় ৫ থেকে ৭ জন লোক দরজা ভেঙে ঘরে প্রবেস করে কনাই মিয়াকে না পেয়ে স্ত্রী মিনারাকে ছুরিকাঘাত করে। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এম এ জি ওসসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাত ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিনারা মারা যান।

নারী পুলিশ সদস্য না পাওয়ায় একদিন পর মঙ্গলবার নিহতদের ময়না তদন্ত শেষ করে বুধবার মরদেহ নিয়ে বানিয়াচং সেনাক্যাম্পে আসেন স্বামী কনাই মিয়া। কনাই মিয়া জানান থানা পুলিশ না থাকায় সেনা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বানিয়াচংয়ের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অলরেডি পুলিশ আসা শুরু করেছে, থানায় মামলা দায়ের করলে সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশকে সহায়তা করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ