শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মানববন্ধনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ এনে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।

 মানববন্ধনে ভাদুরিয়া ইউনিয়ন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী মো. রোমান কবির বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সরকারের দলীয় ছত্রছায়ায় থেকে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম নানা অনিয়ম দুর্নীতি করে  আসছেন, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না।

এছাড়াও বেশ কয়েক জন নারী শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ থাকলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী। এজন্য আমরা ছাত্র জনতা আজকে অধ্যাক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন বলে জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন সমন্বয়ক রাশেদুল ইসলাম, আবু সুফিয়ান, আবু সাঈদসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ