শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এম. ইলিয়াস আলীর জন্য গহরপুর মাদরাসা মসজিদে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় পরিবারের পক্ষ থেকে গহরপুর মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বাদ মাগরিব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান।

উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ সভাতি আব্দুন নূর চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মো. ফখর উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ সভাপতি আব্দুল বাছিত বখত ও সাইদুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, সাবেক সহ সভাপতি সুরুজ আলী মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ সাধারণ সম্পাদক শাহিনুল হাসান ও ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত শরীফ, বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া, সাধারণ সম্পাদক আফজল হোসেন মেম্বার, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক কবির মিয়া, সাবেক সভাপতি আজমল আলী মাসুদ, সাবেক সিনিয়র সহ সভাপতি বাবরু মিয়া, সহ সভাপতি আবুল হোসেন ও হারুন মিয়া, ওসমানীনগর উপজেলা যুবদল নেতা রেজুওয়ান আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা সাবের আহমদ, মিজানুর রহমান, বদরুল ইসলাম জাকির, সুমিন আহমদ, রাজু আহমদ, মাহবুবুর রহমান, বিশ^নাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদল নেতা নোমান লস্কর, ফুযায়েল খান সাজু প্রমুখ।

এছাড়াও মাদরাসার শিক্ষাক, ছাত্র, অভিভাবকসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ