মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

চট্টগ্রাম শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ,

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ