মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সিলেটে জুমার নামাজে খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মুহিবুল হক নামে এক ইমামের মৃত্যু হয়েছে। অসুস্থতার কারণে শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে তিনি বিদায় নিতে চেয়েছিলেন। জুমার নামাজের পরেই এলাকাবাসীর উদ্যোগে আনুষঙ্গিকভাবে বিদায়ের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই যে তিনি চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।

মাওলানা মুহিবুল হক কানাইঘাট পৌরসভার লালারচক গ্রামের বাসিন্দা। তিনি গোলাপগঞ্জের সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন। 

তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে শুক্রবার জুমার নামাজের পরে তিনি মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। সেজন্য শেষ জুমার নামাজ ওই মসজিদে পড়ার জন্য খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ মজনু। তিনি জানান, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ