মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

সিংগাইরে হেফাজতে ইসলামের গণ সমাবেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৩ সালে সিংগাইর উপজেলার অর্ন্তগত গোবিন্দল নতুন বাজর স্পটে ৪ জনকে শহীদ, শাপল চত্বরের গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন, গণগ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বরচিত হত্যাকান্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে- শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে গণ-সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হবে।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

এছাড়া আরও উপস্থিত থাকবেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মুফতি ফয়জুল করিম কাসেমী, মুফতি বশির উল্লাহ্, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি আব্দুল ওয়াহ্হাব, মুফতি আব্দুল্লাহ্ ফারুকীসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ