মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাকারিয়া মাসউদ
নাটোর প্রতিনিধি

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সমর্থনকারী বিজেপি নেতা মহারাজের ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নাটোরের সিংড়ার তাওহীদি জনতা।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর সাধারণ মুসলমান ও ওলামায়ে কেরামদের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নবীর ইজ্জতের উপর বারবার ভারত থেকেই অবমাননাকর মন্তব্য করা হয়। এবারও রামগিরি মহারাজ এমন কুরুচিপুর্ন মন্তব্য করে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে।এরপরও তার কোন শাস্তি নিশ্চিত করা হয়নি।

বক্তারা বলেন আমরা নবীজীর অবমাননার বিচার রামগিরির ফাসি চাই।

এছাড়াও বিক্ষোভকালে মুসল্লিরা বয়কট বয়কট ভারতীয় পন্য বয়কট এমন শ্লোগান দেন।

বক্তব্য রাখেন, হামিদিয়া মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ মাদানী, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলী আকবার, শিক্ষক মুফতি শাহাদাত, অধ্যক্ষ আমানুল্লাহ, ইমাম মুফতি সৈয়দ মোল্লা, খতিব মাওলানা খলিলুর রহমান, খতিব মুফতি জাকারিয়া মাসউদ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ