বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন।

বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের মধ্যে থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্ল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে  মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় আসছিলেন। রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ