মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

সাবেক এমপি আবু রেজা নদভীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মশাল মিছিলে হামলার অভিযোগে সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও তার ভাতিজা আ ন ম সেলিম উদ্দীনসহ ৪৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় মামলা হয়েছে। মামলায় আরো ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার রাতে মামলাটি করেন সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

মামলার অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য এরফানুল করিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত ও উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান।

এছাড়া, মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।

মামলার বাদী মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের জনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে বিএনপির উদ্যোগে বের করা মশার মিছিল শেষে চলে যাওয়ার সময় অতর্কিতে হামলা করলে আমিসহ অনেক নেতাকর্মী আহত হই। পুলিশ আহত অবস্থায় আমাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। ২৭ দিন পর আমি আদালত থেকে জামিনে মুক্ত হই।

মামলার এজাহার ও বিএনপি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘অবৈধ নির্বাচনী তফসিল’ বাতিলের দাবিতে গত বছরের ১৯ নভেম্বর বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কে একটি মশাল মিছিল বের করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে মিছিলটি শেষ করে চলে যাওয়ার সময় দস্তিদারহাট সংলগ্ন গ্রিন টাচ কমিউনিটি সেন্টারের সামনে সাবেক এমপি নদভীর নির্দেশে অন্যান্য আসামিদের উপস্থিতিতে হামলা চালিয়ে ৫-৬ জন নেতাকর্মীকে আহত করা হয়। পরে পুলিশ এসে সড়কে পড়ে থাকা গুরুতর আহত ও মামলার বাদী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ