মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে মুন্সিগঞ্জ সদরের ৩ জন শহীদ, সিরাজদিখানের ১ জন শহীদ ও ২ জন আহত পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাবেদুর রহমান জোবায়েরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশে শিক্ষক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম টিয়া, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার সমন্বয়ক মো. রোহান, ছাত্র প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার সুপার মাও. হাসান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান নূরুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ও শুভেচ্ছা বক্তব্য দেন সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

এছাড়া সিরাজদিখান প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ