মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ফরিদপুরে সড়কে ঝরল ৫ প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দুর্ঘটনার শিকার দুই বাস

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আরো ২৩ যাত্রী আহত হন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে ঘণ্টাখানিক সময় যানজট বাঁধে। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান চালানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বের করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুরে ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশালগামী খাগড়াছড়ি পরিবহনের এ সংঘর্ষ হয়।

এলএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ