শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ পেল মানিকগঞ্জবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানিকগঞ্জ প্রতিনিধি

পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে ও দুই দফা দাবিতে মানিকগঞ্জে পুরো জেলায় আজ বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তি পড়েন জেলাবাসী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ–সংযোগ চালু হয়।

মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও জেলা পবিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে দুই দফা দাবিতে সারা দেশে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। এদিকে দুর্নীতির দায়ে আজ সারা দেশে পবিসের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে ও দুই দফা দাবিতে আজ সকালে মানিকগঞ্জ সদরের বাগজান এলাকায় পবিসের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

একপর্যায়ে বেলা ১১টার দিকে পুরো জেলায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী।

খবর পেয়ে বেলা একটার দিকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যৌথ বাহিনীর সদস্যরা বিদ্যুৎ–সংযোগ দেওয়ার জন্য পবিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। এরপর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ গণমাধ্যমকে বলেন, সারা দেশে পবিসের কর্মকর্তাদের বরখাস্তের প্রতিবাদে এবং দাবিদাওয়া নিয়ে বিদ্যুৎ–সংযোগ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা পবিসের কর্মকর্তা-কর্মচারীরা। যৌথ বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ–সংযোগ চালু করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ