মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে মাদকসহ বাস কাউন্টার ম্যানেজার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী জেলা প্রতিনিধি  

ফেনীর মহিপাল থেকে ১শ বোতল ফেনসিডিল সহ স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম টিপু (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত টিপু সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের আমিনুল হকের ছেলে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্বপন চন্দ্র দাস বাদি হয়ে ফেনী মডেল থানায় টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে আদালত কারাগারে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে চট্টগ্রামমূখী বাস কাউন্টারের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। গোপন সংবাদে বুধবার রাতে স্টারলাইন বাস কাউন্টারের অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনের অংশে অভিযান চালিয়ে তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম টিপুকে কে গ্রেফতার করে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে থানায় সোপর্দ করা হয়।

ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনসিডিলসহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ