মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

ফরিদপুরে বাস খাদে পড়ে আহত ৩০, অলৌকিকভাবে উদ্ধার নবজাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আলিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মারাত্মক দুর্ঘটনায় কবলিত হয়ে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে যায় ২৯ দিনের এক নবজাতক!

বৃহস্পতিবার ১৭ (অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে  থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত সহকারি চিকিৎসক আক্তার হোসেন জানান, বাস দুর্ঘটনায় ১১ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক নোমান জানান, বরিশাল বরগুনা থেকে চট্টগ্রামগামী আলিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নবজাতক সহ  অনেক যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ীর ভিতর একটি নবজাতক আটকা পড়ে গেথে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটিকে ঝুকিপূর্ণভাবে উদ্ধার করেন। পরে এম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ