মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

গাজীপুরে কাওরাইদে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ রেল সড়কের কাওরাইদ রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রারবিরতির দাবিতেএলাকাবাসীর মানববন্ধন।

এই স্টেশনটির গাঁ ঘেঁষে পাঁচটি ইউনিয়নের ১২ থেকে ১৪ লক্ষ জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি। যদিও প্রতিদিন ৫'শ থেকে ১হাজার লোক এই স্টেশনে যাত্রা প্রত্যাশায় আসেন, তবে স্টেশন থাকা সত্ত্বেও এখানে কোনো ট্রেন থামে না। ফলে এই অঞ্চলের মানুষকে সড়ক পথে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।

এই সমস্যার সমাধানে, এলাকাবাসী দীর্ঘদিন ধরে ধাপে ধাপে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন।

আজ( ১৭ অক্টোবর ) বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ টার দিকে শ্রীপুর  উপজেলার কাওরাইদে ছাত্র-জনতা ঐক্যপরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন আহ্বায়ক আফজাল হোসেন মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক আফতাব উদ্দিন আতা। অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এমদাদ হোসেন মন্ডল, মাজেদুল হক চান মিয়া, খায়রুল প্রধান, আলতাফ হোসেন মন্ডল, আব্দুল্লাহ ফকির, মমিন খান এবং এ্যাডভোকেট মাসুদ করিম উজ্জ্বল,আমান উল্লাহ আমান, রিয়াদ মন্ডল, ফাহাদ মন্ডলসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, কাওরাইদ রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতি শুধুমাত্র এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা , এটি তাদের চলাচলের একমাত্র ভরসা হতে পারে। স্টেশনে ট্রেন না থামায় এখানকার মানুষকে বিকল্প এবং ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

এদিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী স্টেশন মাস্টার জাফর আহমেদ জানান, এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। ইতোমধ্যে দু'দিনের জন্য সাময়িকভাবে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকাবাসী স্থায়ী সমাধানের জন্য দাবি জানাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ