শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাইবান্ধায় বিজিবি সদস্যের পরিবারকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জয়বুর হোসেনের পরিবারকে প্রকশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে হুমকির বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার। এর আগে বৃহস্পতিবার প্রকাশ্য একদল সন্ত্রাসী অস্ত্র হাতে তার বাড়িতে এসে এই হত্যার হুমকি দেন। ওই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গাইবান্ধা পৌর এলাকা মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হজ থেকে ফিরে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যখন তিনি তাহাজ্জুদের নামাজে মগ্ন থাকেন, তখন বেলাল হোসেনের বাসায় উচ্চ শব্দে গান বাজানো হয়, যা প্রতিবেশীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জয়বুর হোসেন এবং তার স্ত্রী এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে বেলাল হোসেন উত্তেজিত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভাড়াটিয়া বাসিন্দা সৈয়দ বেলাল হোসেন ইউসুফ ও তার সহযোগী ৮-৯ জন ভাড়াটিয়া গুন্ডাবাহিনী নিয়ে জয়বুর হোসেনের বাড়ির সামনে এসে তাদের প্রাণনাশের হুমকি দেন এবং গেট ভাঙার চেষ্টা করেন। তারা মোটরসাইক যোগে এসে হাতে ধারালো অস্ত্রসহ তাদের বাড়ির সামনে ভাঙচুর এবং গালিগালাজ শুরু করেন। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র থাকায় এসময় তাদের বিরুদ্ধে এলাকাবাসী প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এখন পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ঘটনার সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ