মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রেঞ্জ অফিসের পাশেই বনের জমি কেটে পুকুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে বন কর্মকর্তার অফিসের সন্নিকটে প্রতিষ্ঠিত বেত বাগান ও শাল গাছ কেটে পুকুর খনন করেছে ভূমিদস্যুরা।

শুক্রবার সকালে কালিয়াকৈর রেঞ্জে ও চন্দ্রা বিটের পাশেই সরেজমিনে দেখা গেছে, সংরক্ষিত বনের গাছপালা ও কয়েক বছরের পরনো বেত বাগান উজাড় করে বনভূমির  মাটি কেটে পুকুর খনন করেছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম নামে একজন। বন বিভাগের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে  খনন করা পুকুরে পানি আটকে মাছ চাষ করছেন তিনি। এতে আশপাশে থাকা কয়েক একর বনভূমির গাছ ধ্বংস হচ্ছে।

খোজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ, কাচিঘাটা রেঞ্জসহ বিভিন্ন এলাকায় বনাভূমি দখলের মহোৎসব শুরু হয়েছে। ওই সুযোগ কাজে লাগিয়ে এক দল ভূমিদস্যু রাতের আধারে গাছপালা উজাড় করে মাটি বনাভূমির মাটি কেটে পুকুর তৈরি করেছে।

এ ব্যাপারে চন্দ্রা বিটের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমাদের অফিস থেকে কিছুটা দূরে রাতের আধারে এই কাজটি করেছে। বিষয়টি আমরা জানার পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই জানলাম। অনেক এলাকায় এমন হচ্ছে, কিন্তু থামানো যাচ্ছে না। খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ