মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়ায় জমিয়তের কর্মী সমাবেশ ও কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহদী হাসান
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ছাত্র জমিয়ত শাখার যৌথ উদ্যোগে কাউন্সিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পীরেরবাজার প্রাইমারি স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা কুরফান আলীর সভাপতিত্বে হাফেজ আক্তারুজ্জামান ও ওলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি মাওলানা তালিব উদ্দীন শমশেরনগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুর রহমান, কুলাউড়া উপজেলা জমিয়তের সহ-সভাপতি নোমান রশিদ হানাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা শ্রমিক জমিয়তের সদস্য সচিব মাওলানা মাহদী হাসান কামাল, শরীফপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা ইসহাক আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আবু নছর খালেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুস সামাদ আজাদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক দিয়ে হাজীপুর ইউনিয়ন জমিয়ত এবং নাজমুল ইসলামকে সভাপতি, ওলিউর রহমানকে সাধারণ সম্পাদক ও তাওহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে হাজীপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ