শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গোসল করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় গোসল করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের তিন নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে সুতারকান্দা গ্রামে একটি খালে গোসল করা নিয়ে অনিক মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী লিয়াকত মাতুব্বরের কথা-কাটাকাটি হয়। এ সময় অনিককে চড় থাপ্পড় ও মারধর করা হয়। এরই জেরে বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে সুরু মাতুব্বর (৮৫), ইমারত মাতুব্বর (৩৫), লিয়াকত মাতুব্বর (৩৭), রিতু আক্তার (২৭), সবজান বেগম (৬৫), রাবেয়া বেগম (২৫), অনিক (১৫), আমির হোসেন (৫৫), লিংকন (২৫) ও হানিফকে (১৭) নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো গ্রুপের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ