শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রাকচাপায় সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হন। শনিবার রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সুমন আহমেদ নাটোর ব্র্যাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কমর্রত ছিলেন। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এসময় বগুড়ার দিক থেকে আসা একটি ট্রাক এসে তাদেরসহ একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় সুমন আহমেদের স্ত্রী ছাড়াও সিএনজির দুজন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, নিহতের বড় ভাই শামীম আহমেদ ২০২১ সাল থেকে প্রথমে নাটোর এবং পরে গত আগস্ট মাস পর্যন্ত রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এ অঞ্চলের সাধারন মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ