মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নাটোরে শহীদ হৃদয়ের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বিকেল ৫টায় সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান।

ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারি এনতাজ আলী, পৌর আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ