মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

সোমববার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ থেকে মো.বেলাল হোসেন (৪১) নামে একজনকে আটক করা হয়। 

আটক মো.বেলাল হোসেন (৪১) ওই গ্রামের বড় ভূঁইয়া বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

এসব তথ্য নিশ্চিত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, আটক আসামি দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপজেলার মুটবী গ্রামের পশ্চিমপাড়ার একটি গ্যারেজ অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি বেলালের গ্যারেজ থেকে ৮ কেজি গাঁজা,মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ