মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাড়াশের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাড়াশ ডিগ্রি ক‌লে‌জের অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল। সোমবার দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর মঙ্গলবার সকালে তাকে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে তাকে আদালতে পাঠানো হয়।

মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হো‌সেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানোর ঘটনায় দায়ের করা মামলার তিনি এজাহার নামীয় আসামি। ওই মামলাতেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তিনি আরও বলেন, পরে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানোর ঘটনায় গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ  তিনশ’ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ