শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিএনপির সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অবৈধ ভোটার এবং দলে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতাদের অনুপ্রবেশের অভিযোগ এনে সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী ওলিয়ার রহমান। ২৭ অক্টোবর নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান বলেন, সম্মেলন উপলক্ষে যে ভোটার তালিকা করা হয়েছে; সেখানে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির নেতাসহ দলে অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে। এছাড়া মাইজপাড়া ও হবখালী ইউনিয়নে বিএনপি নেতাদের বাদ রেখেই সম্মেলনের ভোটার করা হয়েছে।

এদিকে, নড়াইল জেলার কোনো ইউনিয়ন কমিটি এবং পৌরসভার অধীন কোনো ওয়ার্ড কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হয়নি। সবক্ষেত্রেই ‘পকেট কমিটি’ গঠিত হয়েছে। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপির কমিটির পূর্ণাঙ্গ তালিকা কখনোই প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে দায়ী করেন তিনি।

এরই ধারাবাহিকতায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনও পাতানো হবে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী ওলিয়ার রহমান। ২৭ অক্টোবর পাতানো সম্মেলনের অভিযোগ এনে সভাপতি প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে; তা ঠিক নয়। দলে কোনো অবৈধ ভোটার করা হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ