শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল

ভাঙ্গায় ১৬৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ভাঙ্গায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ক্যারাম বোর্ড , ফুটবল, ভলিবল, হ্যান্ডবল , দাবা এবং ভলিবলের নেট সহ ক্রীড়া সামগ্রী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে ভাঙ্গা  উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফিউদ্দিন মোল্লা, তারাইল এ এস আলিম  মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম মিয়া, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন,  মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই।

এসময় তিনি শিক্ষকদের ক্রীড়া শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম এবং ক্রীড়া চর্চা করা জরুরি।

উল্লেখ্য, ভাঙ্গায় এই প্রথম এ ধরনের একটি ব্যতিক্রম অনুষ্ঠান হওয়ায় ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসনকে বক্তরা অভিনন্দন জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ