মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নড়াইলে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল বালক বিদ্যালয় এলাকায় মরহুম আতিয়ার রহমানের বাড়িতে এ চিকিৎসাসেবা দেয়া হয়। গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিষয়ে সাতজন চিকিৎসক রোগী দেখেন। এছাড়া সবাইকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

শরীফ আতিয়ার রহমানের ছেলে ডা. শরীফ শামীম আতীক বলেন, বাবা মরহুম আতিয়ার রহমান শিক্ষাবিদ ছিলেন। বাবার আদর্শ ধারণ করে এলাকার অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে বাড়িতে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো। আমাদের পরিবারের ছয়জন চিকিৎসক ছাড়াও বিশেষজ্ঞরা বিনামূল্যে রোগী দেখেন। প্রতিমাসের শেষ শুক্রবার বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এছাড়া এই পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আমরা আনন্দ পাই। পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করতে চাই। আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দেয়া।

এ ব্যাপারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, বিভিন্ন এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং মরহুম শরীফ আতিয়ার রহমানের বাড়িতে প্রতিমাসের শেষ শুক্রবার বিনামূল্যে রোগী দেখা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সমাজে এ ধরনের ভালো কাজ আরো প্রয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ