শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পদ্মা সেতুর অর্ধেক টাকা বিদেশে পাচার করেছে আ.লীগ: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ স্বাধীনতার চেতনার নামে পদ্মা সেতুর অর্ধেক টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত, নিহতদের পরিবার ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগকে একটি ধর্ম বানিয়ে ফেলা হয়েছিল। সেই ধর্মের ধর্মগ্রন্থ ছিল তিনটি। আর পোশাক ছিল মুজিব কোর্ট। সেই ধর্ম পরিচালিত হতো চেতনা দিয়ে। চেতনার নাম দিয়েছিল ৭১-এর চেতনা। এ চেতনা দিয়ে তারা এদেশকে লুটপাত করে খেয়েছে। চেতনা দিয়ে পদ্মা সেতুর অর্ধেক টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নিজেদের বাড়ির রাস্তা চার লেন থেকে ছয় লেনে উন্নীত করেছে। কিন্তু অন্য রাস্তার দিকে তাকিয়েও দেখেনি।

এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা স্বাধীনতার চেতনা শুধুমাত্র তার পরিবারকে কেন্দ্রে করে খাটিয়েছেন। অন্যরা যে জীবন দিয়ে স্বাধীনতা এনেছে- সেটা মনেই করেননি। তিনি যখন দেশ ছেড়ে পালিয়েছেন, তখন কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে পালাননি। বরং তার পরিবারকে আগে পাঠিয়েছেন। শেখ রেহেনা, জয়, পুতুলকে আগেই পাঠিয়েছেন। দেশ ও দলের কথা মনে রাখেননি।

সারজিস আরো বলেন, আগে ছিল মাদারীপুরের মাটি শাজাহান খানের ঘাঁটি, এখন হবে মাদারীপুরের মাটি ছাত্র জনতার ঘাঁটি। তাই ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে বৃহত্তম স্বার্থকে গুরুত্ব দিয়ে সকলেই এক সাথে কাজ করতে হবে। আর সবার আগে লেখাপড়াকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি এসময় বিগত দিনে ভণ্ডামির নির্বাচনের মাধ্যমে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক ও সাংবিধানিক অধিকারটি কেড়ে নেয়া হয়েছে দাবি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলেও মন্তব্য করেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ