মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শেরপুরে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ রমজান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রমজান জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে।  এ ঘটনায় শুক্রবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬টি বস্তায় ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বোতল পাওয়া যায়। এসময় রমজান আলীকে আটক করে ডিবি পুলিশ। একই সাথে মদ ও প্রাইভেটকারটি জব্দ করে নিয়ে যায় ডিবি। উদ্ধার মদের মূল্য আনুমানিক ৪ লক্ষ ৭২ হাজার টাকা।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি সালেমুজ্জামান বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ