শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সুনামগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ২০ লাখ টাকা ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার গনিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,দুপুরে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে তাৎক্ষণিক পাশের দুই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন জানিয়েছেন,তিনটি দোকানে পুড়ে ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায় নি, জানার চেষ্টা করছি আমরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ